ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কাশ্মীরে নিহত দাবিকৃত পাকিস্তানের সাবেক সেনাসদস্যকে জীবিত হাজির করল আইএসপিআর

কাশ্মীরে নিহত দাবিকৃত পাকিস্তানের সাবেক সেনাসদস্যকে জীবিত হাজির করল আইএসপিআর

ভারতের কাশ্মীরে সংঘর্ষে নিহত হওয়ার দাবি করা পাকিস্তানের সাবেক সেনাসদস্য হাবিলদার মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এক সংবাদ সম্মেলনে তাকে হাজির করেন।জিও নিউজের প্রতিবেদনে জানানো হয়, আইএসপিআর ডিজি দাবি করেছেন যে ভারত আরেকটি ফলস-ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে এমন একটি ঘটনা তৈরি করেছে। এর আগে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, জম্মু ও কাশ্মীরের একটি সংঘর্ষে সাবেক পাকিস্তানি সেনাসদস্য মুহাম্মদ আসিফ নিহত হয়েছেন। আইএসপিআর ডিজি জানান, ২৯ সেপ্টেম্বর রাতে কোরাগ ও ইউসমার্গ এলাকায় যৌথ তল্লাশি অভিযানে এক সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করার দাবি করে ভারতীয় কর্পস। এর প্রায় সাত ঘণ্টা পর পালমাইদান এলাকায় যুদ্ধের সরঞ্জামসহ লস্কর-ই-তইবার সদস্য মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মুসার লাশ উদ্ধারের দাবি করা হয়। পরে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে দাবি করা হয়, মৃত ব্যক্তি পাকিস্তানের সাবেক সেনাসদস্য।সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে মুহাম্মদ আসিফ জানান, তিনি অ্যাটক জেলার তেহসিল পিন্ডিঘেবের বাসিন্দা এবং বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় বন্ধুরা ফোন করে ভারতীয় গণমাধ্যমে তাকে কাশ্মীরে হত্যার খবর ছড়ানোর বিষয়টি জানান। এরপর অচেনা ভারতীয় নম্বর থেকে একাধিক ফোন আসতে থাকে এবং টেলিভিশনে তার ছবি ও সামরিক রেকর্ড প্রচার করা হয়। তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি তার সাবেক ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। আইএসপিআর তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জীবিত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং সংবাদ সম্মেলনে হাজির হন। আসিফ জানান, তিনি ১৮ বছর পাকিস্তান সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর ২০২৩ সালে অবসর নেন এবং বর্তমানে বাড়িতে ছোট ব্যবসা পরিচালনা করছেন। তিনি তার বিরুদ্ধে আনা সীমান্তপারের সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, সাজানো ও ভিত্তিহীন বলে দাবি করেন এবং এর তীব্র নিন্দা জানান। সংবাদ সম্মেলনে আইএসপিআর ডিজি লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী আরও দাবি করেন, পাকিস্তানে সন্ত্রাস চালানোর জন্য ভারত বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে সমর্থন করে আসছে এবং এটি একটি সাজানো নাটক।

সংক্ষেপে:
কাশ্মীরে সংঘর্ষে নিহত হওয়ার দাবি করা পাকিস্তানের সাবেক সেনাসদস্য মুহাম্মদ আসিফকে জীবিত অবস্থায় গণমাধ্যমের সামনে হাজির করেছে দেশটির আইএসপিআর।
কাশ্মীরে নিহত দাবিকৃত পাকিস্তানের সাবেক সেনাসদস্যকে জীবিত হাজির করল আইএসপিআর

0 Comments