দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও দশজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৯৬ জন রোগী।মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর মারা যাওয়া ২৮১ জনের মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এছাড়া অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গুরোগী মারা গেছেন।প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোমবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া এক হাজার ৯৯৬ জনসহ চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা পৌঁছেছে ৯০ হাজার ৩৫৬ জনে। নির্ধারিত এই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৬৪ জন রোগী। এর মাধ্যমে মোট সুস্থ হয়ে বাড়ি ফেরা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ২৯৯ জনে।গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৮৬১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, চট্টগ্রামে ২৪২ জন, বরিশালে ২০৩ জন, রাজশাহীতে ১৯৯ জন, ময়মনসিংহে ৯৬ জন এবং রংপুরে ৭৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে।


0 Comments