ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ পথচলা শুরু মেসির

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ পথচলা শুরু মেসির

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জমকালো বিদায় জানাতে বেনিনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আফ্রিকান দল বেনিনের বিপক্ষে এই ম্যাচের মাধ্যমেই আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটতে যাচ্ছে মেসির। আর্গেন্টিাইন সংবাদ অনুযায়ী, মেসিকে শেষবারের মতো মাঠে দেখতে ৮৫ হাজারের বেশি ধারণক্ষমতার স্টেডিয়ামটি দর্শকদের উপস্থিতিতে পূর্ণ থাকবে। ২০২২ বিশ্বকাপ জয়ী দলের অবসর নেওয়া বেশ কয়েকজন সদস্যও মেসির এই শেষ ম্যাচের সাক্ষী হবেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার রাত ৮টায় ম্যাচটি মাঠে গড়ায়। তবে বাংলাদেশের ভক্তদের জন্য ম্যাচটি সরাসরি দেখা বেশ কষ্টসাধ্য হবে। বুয়েন্স আয়ার্সে যখন খেলা শুরু হবে, বাংলাদেশের ঘড়ির কাঁটায় তখন বুধবার ভোর ৫টা। তাছাড়া দেশের কোনো টেলিভিশন চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করা হবে না। বাংলাদেশি সমর্থকরা ভারতীয় মিডিয়া অ্যাপ জি-ফাইভ ডাউনলোড এবং সাবস্ক্রিপশন করে ম্যাচটি দেখতে পারবেন, কারণ ভারতীয় উপমহাদেশে কেবল এই প্ল্যাটফর্মেই ম্যাচটি দেখানো হচ্ছে। এছাড়া অঞ্চলভেদে ও ভিপিএন ব্যবহার সাপেক্ষে বেইন স্পোর্টস কিংবা আমাজন প্রাইম ভিডিও থেকেও ম্যাচটির কাভারেজ পাওয়া যেতে পারে।

সংক্ষেপে:
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামছেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হওয়া এই ম্যাচটি দেশের কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না।
বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ পথচলা শুরু মেসির

0 Comments