ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি জানাতে এবং ভবিষ্যৎ পড়াশোনায় অনুপ্রাণিত করতে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তমিজ জনকল্যাণ পাঠাগার। আয়োজিত অনুষ্ঠানে হিরণপুর উচ্চ বিদ্যালয়, তেনুয়া ভূগী জাওয়ানী উচ্চ বিদ্যালয় এবং বাইজা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। তমিজ জনকল্যাণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিরণপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. নজরুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. রোকনুজ্জামান, হাসেন আলী, হিরণপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আনোয়ারুল ইসলাম রাসেল, পাঠাগার আন্দোলন ময়মনসিংহের সাংগঠনিক সম্পাদক মো. আজিজুল ইসলাম, শাহবাজপুর বাজারের পল্লী চিকিৎসক ডা. শ্রী বিজয় দেবনাথ, পাঠাগারের সদস্য মো. আবদুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মো. আতাউজ্জামান রিপন, কোষাধ্যক্ষ মো. রিয়াদুল ইসলাম সজিব, সদস্য মো. রাজিব সরকার, মো. মিজান এবং পাঠাগারের পরিচালক মো. রিয়াদুল ইসলাম সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা জানানোর এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও বেশি মনোযোগী হওয়ার উৎসাহ পাবে এবং অন্যান্যরাও ভালো ফলাফল অর্জনে উদ্দীপ্ত হবে। নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে মেধাবী ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সমাজের বিত্তবান এবং সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। শিক্ষার্থীদের সফলতায় সন্তোষ প্রকাশ করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি শিক্ষার প্রসার এবং মেধাবীদের উৎসাহিত করতে এমন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করে তমিজ জনকল্যাণ পাঠাগার কর্তৃপক্ষ।

সংক্ষেপে:
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে তমিজ জনকল্যাণ পাঠাগার।
নেত্রকোনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার

0 Comments