ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বিমান ফ্লাইটে জমজমের পানি সরবরাহে বিলম্ব, বরখাস্ত দুই কর্মকর্তা

বিমান ফ্লাইটে জমজমের পানি সরবরাহে বিলম্ব, বরখাস্ত দুই কর্মকর্তা

ওমরাহ পালন শেষে ঢাকা ফেরা বিমানের ফ্লাইটের যাত্রীদের জমজমের পানি সরবরাহে দেরি হওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে কিছুটা বিলম্ব ঘটে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী কনটেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে নির্দিষ্ট সময়ে জমজমের পানি পৌঁছানো সম্ভব হয়নি। এ ধরনের দায়িত্বে অবহেলার দায়ে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই ওমরাহ হাজিদের সাময়িক ভোগান্তি লাঘবে বিমান কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা গ্রহণ করে। পরবর্তীতে অপর কনটেইনারটি শনাক্ত করে সেটিও দ্রুত যাত্রীদের মাঝে সরবরাহ করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, যাত্রীদের নিরবচ্ছিন্ন এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের অনভিপ্রেত ঘটনার পুনরাবৃত্তি রোধে অভ্যন্তরীণ তদারকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এর আগে সকালে মদিনা থেকে ঢাকাগামী ওই ফ্লাইটে ভ্রমণকারী কয়েকজন সংসদ সদস্য জমজমের পানি সরবরাহে বিলম্বের বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তারা উল্লেখ করেন, ঢাকায় বিমান অবতরণের তিন ঘণ্টা পেরিয়ে গেলেও তারা ট্যাগযুক্ত জমজমের পানি পাননি।

সংক্ষেপে:
মদিনা থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইটে ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্বের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিমান ফ্লাইটে জমজমের পানি সরবরাহে বিলম্ব, বরখাস্ত দুই কর্মকর্তা

0 Comments