পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নওগাঁর পোরশা উপজেলায় বদলি করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর তাকে এই বদলি করা হলো। গত বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক সাধারণ প্রশাসন মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
দাপ্তরিক তথ্য অনুযায়ী, মো. সাইফুল ইসলাম ২০১২ সালের ৫ জুলাই দেবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর থেকে তিনি টানা একই কর্মস্থলে কর্মরত ছিলেন। ২০২৪ সালের ৪ মার্চ তৎকালীন শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ অবসরে যাওয়ার পর থেকে সাইফুল ইসলাম ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন।
বদলি আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন বিকেলেই তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। এছাড়া তাকে যাবতীয় নথিপত্র ও সরকারি সম্পদ যথাযথভাবে বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগদানের আগে পিডিএস অনলাইনে হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে নওগাঁর পোরশা উপজেলায় বদলি করা হয়েছে। দীর্ঘ সাড়ে ১৪ বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের পর এই আদেশ জারি করা হলো।
-6a9b5505722b1.webp)

0 Comments