ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ধানমন্ডিতে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রসারের অঙ্গীকার

ধানমন্ডিতে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রসারের অঙ্গীকার

সমন্বিত মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেড (বিপিসিএল) তাদের পথচলার পাঁচ বছর পূর্ণ করেছে। রোববার রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিপিসিএলের পাঁচ বছরের সফল পথচলা ও সামাজিক প্রভাব নিয়ে ‘ফাইভ ইয়ারস অব হিলিং মাইন্ডস’ শীর্ষক একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বিপিসিএলের চেয়ারম্যান অধ্যাপক এম এ সালাম তার বক্তব্যে বলেন, গত পাঁচ বছরের এই অর্জন রোগী, তাদের পরিবার, চিকিৎসক, মনোবিজ্ঞানী এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। তিনি আগামী দিনে গবেষণা, পেশাজীবীদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম মোরশেদ বলেন, মানসিক স্বাস্থ্যসেবা কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার অংশ। সেবাগ্রহীতার মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করে মানসম্মত সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী তার পর্বত জয়ের অভিজ্ঞতার আলোকে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক সুস্থতা ও দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক হেদায়েতুল ইসলাম, অধ্যাপক এম এস আই মল্লিক, অধ্যাপক ঝুনু শামসুন নাহার, অধ্যাপক মহসিন আলী শাহ এবং অধ্যাপক মো. শামসুল আহসান মাকসুদ। এ সময় বিপিসিএল থেকে সেবা নিয়ে সুস্থ হওয়া কয়েকটি পরিবার তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। সবশেষে প্রতিষ্ঠানের কর্মকর্তা, কনসালট্যান্ট ও সহযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংক্ষেপে:
রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি সেবার পরিধি বাড়ানোর অঙ্গীকার করা হয়।
ধানমন্ডিতে বাংলাদেশ সাইকিয়াট্রিক কেয়ার লিমিটেডের পঞ্চম বর্ষপূর্তি উদ্যাপন ও মানসিক স্বাস্থ্যসেবা প্রসারের অঙ্গীকার

0 Comments