ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান, ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান, ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা বড়িসহ মো. কামাল (৩৩) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আটক কামাল উখিয়ার বালুখালী জমিদারপাড়া এলাকার কবির আহমেদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সীমান্তবর্তী কাটাপাহাড় শাহজাহানের ঘের এলাকায় অবস্থান নেয় বিজিবির টহল দল। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে আসতে দেখে সন্দেহ হলে তাকে থামার নির্দেশ দেওয়া হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি কালো পলিথিন ব্যাগ তল্লাশি করে খাকি প্যাকেটে মোড়ানো ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কামাল স্বীকার করেছেন যে, তিনি মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলেন। এদিকে স্থানীয় কিছু সূত্রের দাবি, অভিযানের সময় কামালের সঙ্গে পালংখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরীর এক ভাই উপস্থিত ছিলেন, যিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন। তবে বিজিবির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ বিষয়ে ফোরকান চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বিজিবি জানিয়েছে, মাদক চোরাচালান রোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সংক্ষেপে:
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা বড়িসহ মো. কামাল নামে এক যুবককে আটক করেছে বিজিবি। মিয়ানমার থেকে মাদক নিয়ে আসার পথে তাকে হাতেনাতে ধরা হয়।
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির বড় অভিযান, ৪০ হাজার ইয়াবাসহ আটক ১

0 Comments