জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার নবনির্বাচিত কমিটিকে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেনের উপস্থিতিতে এই অনুমোদিত কমিটি হস্তান্তর করা হয়। এর আগে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আছিয়া আক্তার এবং মহাসচিব আলমগীর গণী স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন প্রদান করেন।
কমিটি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি এম আর প্রিন্স, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ মামুন-অর-রশিদ, তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেল, দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা, পিরোজপুর জেলা কমিটির সভাপতি মোঃ হাসান মামুন, বরিশাল জেলার সাধারণ সম্পাদক আরিফুর রহমান খান এবং কেন্দ্রীয় সদস্য ও বাকেরগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম।
উল্লেখ্য, গত ২০ জুন নগরীর সদর রোডের হোটেল কিং ফিশার মিলনায়তনে বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে দৈনিক বর্তমানের ব্যুরো চিফ ও বরিশাল বাণীর সম্পাদক মোঃ মামুন-অর-রশিদ সভাপতি এবং দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ মোঃ আরিফুর রহমান খান সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ-সভাপতি আবদুস সালাম (স্বাধীনপত্র), মুজিব ফয়সাল (এসএ টিভি), জিহাদ রানা (বাংলাদেশ টুডে), মফিজুর রহমান মিলন (দৈনিক ডেসটিনি), মাসউদ সিকদার (দৈনিক মুক্তখবর) ও হাবিবুর রহমান (সংবাদ সংস্থা এফটিএন)। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন এম.কে রানা (ভোরের কাগজ), এস এন পলাশ (যুগান্তর) ও আতিকুর রহমান চৌধুরী (দৈনিক ডেসটিনি)। সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন (বিজয় টিভি), সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহীন (দৈনিক আজকের বরিশাল), সহ-সাংগঠনিক পারভেজ সরদার (দৈনিক বর্তমান), দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মুরাদ (বরিশাল মুখপত্র), সহ-দপ্তর সম্পাদক ইমরান হোসেন (কলমের কন্ঠ), অর্থ সম্পাদক এইচ এম আসলাম (আজকাল বিডি), সহ-অর্থ সম্পাদক শামীম মীর (আপডেট নিউজ), প্রচার সম্পাদক এম সাইফুল ইসলাম (দৈনিক দক্ষিণাঞ্চল), সহ-প্রচার সম্পাদক নাজমুল হক মুন্না (বর্তমান), সাহিত্য সম্পাদক শাওন খান (জাগো নিউজ), আইন বিষয়ক সম্পাদক মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন), সহ-আইন সম্পাদক শফিকুল ইসলাম (আজকের বরিশাল), জনকল্যাণ সম্পাদক আল আমিন (বরিশালের কথা), সমাজসেবা সম্পাদক মহিউদ্দিন মিলন (বরিশাল বাণী), ক্রীড়া সম্পাদক কামরুল আলম মামুন (দৈনিক ঘোষণা), সহ-ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম রবি (বর্তমান), শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির জমাদ্দার (আজকের বার্তা), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুব্রত কুমার দাস (দৈনিক সত্য সংবাদ), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল মাহমুদ (আজকের পরিবর্তন), মহিলা বিষয়ক সম্পাদক মালা রাখাইন (দৈনিক নবচেতনা) এবং ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ জাকারিয়া (দৈনিক ঐশিবাণী)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন পারভেজ রাসেল (মাই টিভি), মুশফিক সৌরভ (বাংলানিউজ), ফাহিম ফিরোজ (মানবকন্ঠ), এইচ এম হেলাল (বরিশাল সময়), মশিউর রহমান মন্টু (ভোরের অঙ্গীকার), এম জাহিদ (ফর্মাল নিউজ), শাহজাদা হীরা (শাহনামা), মিজানুর রহমান মৃধা (আজকের বরিশাল), অপূর্ব সাইফুল (মুখপত্র), আম্মার হোসেন (আজকের ক্রাইম টাইমস), এস.এম সেলিম (আজকের বরিশাল), আরিফুর রহমান তালুকদার (বরিশাল বার্তা), রাজিব খান (কলমের কন্ঠ), শহীদুল্লাহ সুমন (ক্রাইম নিউজ), সিহাব তোহা (সকাল সংবাদ), মাসুদুর রহমান আসলাম (তালাশ বিডি), এস.এম আল আমিন (আগামীর বাংলাদেশ), লিটন বাইজিদ (বরিশাল জনপদ), লুৎফুর কবির জুয়েল (আজকের সুন্দরবন), মোহাম্মদ ইউসুফ (দৈনিক কীর্তনখোলা), মাসুদ রানা (ভোরের আকাশ), খলিফা মাইনুল (দখিনের মুখ), সাইফুল ইসলাম (কান্ট্রি টুডে), ছাব্বির আহমেদ অন্তর (বরিশাল বাণী), মাহফুজ ইসলাম সবুজ (ঢাকা প্রতিদিন), আনোয়ার হোসেন (বরিশাল বাণী), ইঞ্জিঃ এনামুল রানা (দৈনিক সুলতান) ও আরেফিন পারভেজ (জনবাণী)।
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় পরিষদ। সভাপতি মামুন-অর-রশিদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান খানের নেতৃত্বে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।


0 Comments