কক্সবাজারের রামুতে কোমলমতি শিশু নিকেতনের উদ্যোগে ‘বর্ষার ভরসায় জীবনের গান গাই’ শীর্ষক অনুষ্ঠানের সপ্তম পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় রামুর বাঁকখালী অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের চমৎকার সব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শুরুতে তবলা প্রশিক্ষক রবিন চৌধুরীর নির্দেশনায় একঝাঁক শিশুর তবলার লহরা পরিবেশিত হয়। এরপর শাহাজাদী রোমেনা পাপড়ি ও সনজিব শর্মার পরিচালনায় বর্ষার জীবনমুখী গান ও প্রাণবন্ত নৃত্য পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে কোমলমতি শিশু নিকেতনের পরিচালক রাজীব বড়ুয়ার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, রামুর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাস্টার মোহাম্মদ আলম, কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদের সভাপতি বশিরুল ইসলাম এবং ধ্রুব সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের আঞ্চলিক সভাপতি দীপলাল চক্রবর্তী।
এছাড়াও অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানসী বড়ুয়া, জেলা বিএনপি সদস্য মেরাজ আহমদ মাহিন চৌধুরী, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, হিমছড়ি খেলাঘর আসরের সভাপতি ও ইউপি সদস্য স্বপন বড়ুয়া, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি রুহুল আমিন রকি, হিমছড়ি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ও রামু প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামু মৈত্রী-০২ এর সভাপতি মোহাম্মদ আলম, দরিয়া খেলাঘর আসরের সাধারণ সম্পাদক দীপক বড়ুয়া এবং কাইয়ুম উদ্দিনসহ অসংখ্য অভিভাবক ও শুভানুধ্যায়ী।
কক্সবাজারের রামুতে কোমলমতি শিশু নিকেতনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ষার ভরসায় জীবনের গান গাই অনুষ্ঠানের সপ্তম পর্ব। শিশুদের তবলা লহরা, গান ও নৃত্যের পাশাপাশি অনুষ্ঠানে কৃতিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


0 Comments