ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মিড-ডে মিল’ বা দুপুরের খাবার কর্মসূচির কার্যকারিতা পরখ করতে দুটি জেলায় পাইলট প্রকল্প চালুর নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বৈঠকে সরকারপ্রধান এসব নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে মেয়েদের জন্য চালু করা উপবৃত্তি কর্মসূচি বাল্যবিয়ে রোধ ও বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেই অভিজ্ঞতার আলোকে এই কর্মসূচি পুনরায় চালুর বিষয়ে সম্ভাব্য ব্যয় ও উপকারভোগীর সংখ্যা বিশ্লেষণ করে বিস্তারিত প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মেধাবী ছাত্রদেরও উপবৃত্তির আওতায় আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মিড-ডে মিলের খাবারের মান নিয়ে কোনো আপস করা যাবে না। এই কার্যক্রমের ব্যবস্থাপনা ও খাবারের গুণগত মান নিশ্চিত করতে দুটি ভিন্ন পদ্ধতিতে পৃথক দুটি জেলায় পাইলট প্রকল্প পরিচালনার নির্দেশ দেন তিনি। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিতে মিড-ডে মিলের পাইলট প্রকল্প চালুরও নির্দেশনা দিয়েছেন তিনি।
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি পুনরায় চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

0 Comments