প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। গত রবিবার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. রাশেদ খাঁনকে অন্য সব ধরনের পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটবে, ততদিন তিনি সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এদিকে, সোমবার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিয়োগের প্রজ্ঞাপনটি শেয়ার করে মো. রাশেদ খাঁন তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেন, প্রধানমন্ত্রী তাকে সচিব পদমর্যাদায় রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এজন্য তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন, সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে সচিব পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা মো. রাশেদ খাঁন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।


0 Comments