ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আহসান উল্লাহ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন

কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আহসান উল্লাহ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন

কক্সবাজারের সন্তান মোহাম্মদ আহসান উল্লাহ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। গত ৯ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেভী প্রু স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পদোন্নতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতি পাওয়ার আগে তিনি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মোহাম্মদ আহসান উল্লাহ উখিয়া উপজেলার সোনারপাড়ার বাসিন্দা ও সাবেক রেঞ্জ অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ এবং রাবেয়া বাহারী দম্পতির সন্তান। তিনি কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি ও সাবেক পৌর প্যানেল মেয়র রফিকুল ইসলামের ভাগ্নে। তাঁর মাতামহ কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার মরহুম সুফি সৈয়দ আহমদ।

কক্সবাজারের এই কৃতি সন্তান সরকারের গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংক্ষেপে:
কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আহসান উল্লাহ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি নিশ্চিত করা হয়। তার এই সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হচ্ছে।
কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আহসান উল্লাহ বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন

0 Comments