ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিনজনের, আহত সাত যাত্রী

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিনজনের, আহত সাত যাত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি স্থানে সড়ক দুর্ঘটনা এবং রেললাইনে ট্রেনের ধাক্কায় এসব হতাহতের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুমিরা ইলিয়াস ফিলিং স্টেশনের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত সাতজন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম বসু (৩৭), তিনি পটিয়া উপজেলার বসুর বাড়ির মৃত ফণীন্দ্র লাল বসুর ছেলে।

অন্যদিকে, একই মহাসড়কের বড় কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট কারখানার বিপরীতে দ্রুতগামী একটি গাড়ির চাপায় ইমন (২০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার পাতাকাটা এলাকার আঃ সালামের ছেলে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া সীতাকুণ্ড রেল স্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় মোঃ নিজাম উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রেল পুলিশ জানায়, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নিজাম উদ্দিন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের বাসিন্দা ছিলেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

সংক্ষেপে:
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাতজন। নিহতদের মধ্যে একজন পথচারী ও একজন ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো বৃদ্ধ রয়েছেন।
সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় প্রাণ গেল তিনজনের, আহত সাত যাত্রী

0 Comments