ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ভূ-রাজনীতি নয় অর্থনীতিই বৈদেশিক নীতির মূল ভিত্তি, চীনকে গুরুত্বপূর্ণ বন্ধু বললেন তথ্যমন্ত্রী

ভূ-রাজনীতি নয় অর্থনীতিই বৈদেশিক নীতির মূল ভিত্তি, চীনকে গুরুত্বপূর্ণ বন্ধু বললেন তথ্যমন্ত্রী

বাংলাদেশের বৈদেশিক ও কূটনৈতিক নীতির মূল ভিত্তি ভূ-রাজনীতি নয় বরং অর্থনীতি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শনিবার (১৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন মৈত্রী সমিতি আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, দীর্ঘদিনের জটিলতা কাটিয়ে চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে।

সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানি, রেমিট্যান্স ও জনশক্তি রপ্তানিই আমাদের বৈদেশিক নীতির প্রধান নিয়ামক। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম নির্ভরযোগ্য অংশীদার হতে পারে। বর্তমানে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ প্রায় ২০ বিলিয়ন ডলার, যার বড় অংশই আমদানি নির্ভর। তবে বাংলাদেশে চীনের সরাসরি বিনিয়োগের অবস্থান দ্বিতীয় এবং চীন সরকার বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়াতে আগ্রহী।

মন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তার আলোকে চীন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্ধু হতে পারে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের উদ্যোগে সম্প্রতি একটি কৌশলগত সফর সম্পন্ন হয়েছে এবং দুই দেশ ঐতিহাসিক সড়ক যোগাযোগ স্থাপনে একমত হয়েছে। এই উদ্যোগে ভারতসহ অন্য দেশকেও স্বাগত জানানো হবে বলে তিনি জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, চীন সরকার বাংলাদেশ ও মিয়ানমারের পারস্পরিক স্বার্থের বিষয়টি অনুধাবন করেছে। এই সমস্যার স্থায়ী সমাধানে চীনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করে সরকার।

বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হক নান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সংক্ষেপে:
বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি অর্থনীতি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু হচ্ছে বলেও জানান তিনি।
ভূ-রাজনীতি নয় অর্থনীতিই বৈদেশিক নীতির মূল ভিত্তি, চীনকে গুরুত্বপূর্ণ বন্ধু বললেন তথ্যমন্ত্রী

0 Comments