ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

চুয়েটে ৫২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবন উৎসব সাইব্লিটজ

চুয়েটে ৫২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবন উৎসব সাইব্লিটজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবন উৎসব ‘সাইব্লিটজ’। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রযুক্তিনির্ভর সংগঠন আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবে দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। শুক্রবার সকালে হ্যাকাথন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এতে অংশগ্রহণকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান তুলে ধরেন। এরপর শুরু হয় প্রজেক্ট শোকেস প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক ইলেকট্রনিকস, এমবেডেড সিস্টেম ও ইন্টারনেটভিত্তিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি নানা প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল রক্ত পরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের আধুনিক মেডিকেল ডিভাইস।

আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বানান প্রতিযোগিতা ‘স্টেম বি’ অনুষ্ঠিত হয়। এছাড়া পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিমেন্সের আঞ্চলিক প্রধান ইরফান বিন আমদাদ চৌধুরী এবং ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মো. মিনহাজুল আবেদীন। উৎসবের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে প্রযুক্তি প্ল্যাটফর্ম ‘শিস্টেম’ এবং গোল্ড স্পনসর মেঘনা গ্রুপ। সহযোগিতায় রয়েছে প্রথম আলো।

হ্যাকাথনে অংশ নেওয়া বিইউপির শিক্ষার্থী ফাহিম বিন জামান আয়োজনের সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করেন। আইইইই চুয়েটের প্রোগ্রাম সমন্বয়ক ফারদিন শাহ আজমী জানান, শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বিকাশ ও গবেষণায় আগ্রহী করতেই এই আয়োজন। উৎসবের দ্বিতীয় দিনে ‘থ্রি-মিনিট থিসিস’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই আয়োজনের।

সংক্ষেপে:
চুয়েটে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি উৎসব সাইব্লিটজ। ৫২টি বিশ্ববিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থী এতে অংশ নিচ্ছেন। হ্যাকাথন ও প্রজেক্ট শোকেসের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী মেধা প্রদর্শন করছেন।
চুয়েটে ৫২ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রযুক্তি ও উদ্ভাবন উৎসব সাইব্লিটজ

0 Comments