ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’ থেকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই চুরির ঘটনা ঘটে। জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এই প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানে উপস্থিত হয়ে ব্যারিস্টার আরমান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লাইভ করছিলেন। ওই সময় তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এজিএস মুশফিক তাজওয়ার মাহির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল চুরির পরপরই ব্যারিস্টার আরমান তাকে নিয়ে শাহবাগ থানায় যান এবং সেখানে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সংক্ষেপে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনী চলাকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের জুলাই প্রদর্শনী চলাকালে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমানের মোবাইল ফোন চুরি হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে।

0 Comments