ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টাঙ্গাইলের গোপালপুরে ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ইউএনও

টাঙ্গাইলের গোপালপুরে ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ইউএনও

দেশজুড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণের এই উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (১৬ জুলাই) সকালে গোপালপুরের সূতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুরুল মোরশেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালপুর থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার (লেলিন) এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস জাহান। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় উপজেলার ১৬১টি বিদ্যালয়ে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হবে। এতে উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংক্ষেপে:
টাঙ্গাইলের গোপালপুরে ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে প্রতিটি বিদ্যালয়ে তিনটি করে চারা রোপণ করা হবে।
টাঙ্গাইলের গোপালপুরে ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন ইউএনও

0 Comments