সিরাজগঞ্জের রায়গঞ্জে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেলনা গাড়ির ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সন্ধ্যায় ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইয়াবাসহ রবিউল আলম সিদ্দিকী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, যার বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়।
মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা পিংকি পেট্রল পাম্প এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী বনফুল পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় বাসের যাত্রী রবিউল আলম সিদ্দিকীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি খেলনা গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, ইয়াবা উদ্ধারের এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি রবিউল আলম সিদ্দিকীকে মঙ্গলবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসে তল্লাশি চালিয়ে খেলনা গাড়ির ভেতর থেকে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় টেকনাফের বাসিন্দা রবিউল আলম সিদ্দিকীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


0 Comments