ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

বাংলাবাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহক সমাবেশ

বাংলাবাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহক সমাবেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বাংলাবাজার এজেন্ট আউটলেটে ‘আর্থিক সাক্ষরতা ও লেনদেনে নিরাপত্তা’ শীর্ষক এক কর্মশালা ও গ্রাহক সমাবেশ সম্পন্ন হয়েছে। এজেন্ট শাখার ইনচার্জ জাহিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আনোয়ার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র লিংকরোর্ড শাখার এফএভিপি ও শাখা ব্যবস্থাপক মো. সেলিম উদ্দীন। তিনি তার বক্তব্যে গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করা, লেনদেনে সতর্কতা অবলম্বন এবং আধুনিক ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যাংকের ভূমিকা নিয়েও তিনি আলোচনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিএমখালী ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, পিএমখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ এবং মাওলানা নুরুল আলম। বক্তারা প্রান্তিক মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার গুরুত্ব এবং দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদানের কথা উল্লেখ করেন। বাংলাবাজার আউটলেটের পরিচালক লুৎফর রহমান আজিম গ্রাহকদের আস্থা বৃদ্ধির লক্ষ্যে স্মার্ট ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। সবশেষে ব্যাংকের শুভাকাঙ্ক্ষী নুরুল কবিরের ইসলামি মূল্যবোধ বিষয়ক আলোচনা ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংক্ষেপে:
ইসলামী ব্যাংক বাংলাবাজার এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে আমানতের সুরক্ষা ও আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
বাংলাবাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় আর্থিক সাক্ষরতা ও নিরাপদ লেনদেন বিষয়ক গ্রাহক সমাবেশ

0 Comments