ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিরল প্রজাতির ঢাঁই মাছ, ৬৯ হাজার টাকায় কিনলেন চট্টগ্রামের প্রবাসী

রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিরল প্রজাতির ঢাঁই মাছ, ৬৯ হাজার টাকায় কিনলেন চট্টগ্রামের প্রবাসী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে প্রায় ১৪ কেজি ওজনের দুটি বিপন্ন প্রজাতির ঢাঁই মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়ার বাহির চর এলাকায় জেলেদের জালে এই মাছ দুটি উঠে আসে। পরে মাছ দুটি মোট ৬৯ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, সকাল ১০টার দিকে দৌলতদিয়ার কলাবাগান এলাকায় এক জেলের জালে ১০ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ঢাঁই মাছ ধরা পড়ে। একই সময়ে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা মালোচি এলাকার জেলে পরান হালদারের জালে ধরা পড়ে ৩ কেজি ওজনের আরেকটি মাছ। বড় মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট বাজারের ইউনুস মণ্ডলের আড়তে আনা হলে নিলামে ৫ হাজার ৩০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ২৪০ টাকায় কিনে নেন ব্যবসায়ী শাহজাহান শেখ। অন্যদিকে ছোট মাছটি আনু খাঁর আড়ত থেকে ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে ১০ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি।

মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, মাছ দুটি কেনার পর তিনি বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেন। পরে চট্টগ্রামের বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী জাহাঙ্গীর চৌধুরী মাছ দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। শাহজাহান শেখ বড় মাছটি ৫৮ হাজার ৩২০ টাকায় এবং ছোট মাছটি ১০ হাজার ৯৫০ টাকায় ওই প্রবাসীর কাছে বিক্রি করেন। দুপুরের দিকে মাছ দুটি চট্টগ্রামের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।

সংক্ষেপে:
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়া বিরল প্রজাতির দুটি ঢাঁই মাছ ৬৯ হাজার টাকায় কিনেছেন চট্টগ্রামের এক প্রবাসী। বিপন্ন প্রজাতির এই মাছ দুটির ওজন প্রায় ১৪ কেজি।
রাজবাড়ীর পদ্মায় ধরা পড়ল বিরল প্রজাতির ঢাঁই মাছ, ৬৯ হাজার টাকায় কিনলেন চট্টগ্রামের প্রবাসী

0 Comments