ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সাধারণ নির্বাচন ছাড়াই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম

সাধারণ নির্বাচন ছাড়াই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম

যুক্তরাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় সূচিত হয়েছে। কোনো সাধারণ নির্বাচন ছাড়াই দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার (২০ জুলাই) নর্থ ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির সদ্য সাবেক এই মেয়রকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। গত এক দশকে যুক্তরাজ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় এলেন।

এর আগে দুই বছর আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে লেবার পার্টির কিয়ার স্টারমার সরকার গঠন করেছিলেন। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থতার কারণে স্টারমারের জনপ্রিয়তা ব্যাপক হ্রাস পায়। বিশেষ করে গত মে মাসে স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর দলের ভেতর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়। পার্লামেন্টে দলের অর্ধেকের বেশি সদস্যের বিরোধিতার মুখে কিয়ার স্টারমার দলীয় প্রধানের পদ ছাড়লে অ্যান্ডি বার্নহ্যাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নেতা নির্বাচিত হন।

অ্যান্ডি বার্নহ্যাম ম্যানচেস্টারের মেয়র থাকাকালীন জনসেবা, আঞ্চলিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে ব্যাপক পরিচিতি পান। বিশেষ করে কোভিড-১৯ মহামারির সময় স্থানীয় জনগণের স্বার্থ রক্ষায় তাঁর ভূমিকা জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছিল। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেওয়া প্রথম ভাষণে তিনি রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের অঙ্গীকার করেছেন। তিনি আগামী ১০ বছরের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বার্নহ্যাম নিজের গাড়ি নিজেই চালান এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন। তাঁর এই নেতৃত্ব ব্রিটেনের রাজনীতিতে নতুন আস্থা ফিরিয়ে আনবে বলে সমর্থকরা আশা করছেন।

সংক্ষেপে:
সাধারণ নির্বাচন ছাড়াই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন অ্যান্ডি বার্নহ্যাম। কিয়ার স্টারমারের পদত্যাগের পর রাজা তৃতীয় চার্লস তাঁকে এই দায়িত্ব দেন। দেশের অর্থনীতি ও জনসেবায় বড় পরিবর্তনের অঙ্গীকার করেছেন নতুন এই প্রধানমন্ত্রী।
সাধারণ নির্বাচন ছাড়াই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম

0 Comments