চট্টগ্রামের সবচেয়ে দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ইপিজেড থানাধীন হাসপাতাল গেইট এলাকায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় গাড়িটি হঠাত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানা সম্ভব হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচলে সাময়িক ধীরগতি দেখা দিলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য যে, সাম্প্রতিক সময়ে এই এক্সপ্রেসওয়েতে নিয়মিত বিরতিতে দুর্ঘটনা ঘটছে। এর আগে মোটরসাইকেল ও প্রাইভেটকার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। একের পর এক এমন দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইপিজেড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি দ্রুতগামী প্রাইভেটকার। শনিবার সন্ধ্যার এই দুর্ঘটনায় যান চলাচলে বিঘ্ন ঘটলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


0 Comments