চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এই অভিযান চালানো হয়। আটককৃত ফারুক কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ সুপার পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬২৭) একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসের ই-৪ নম্বর আসনে বসা যাত্রী মোহাম্মদ ফারুকের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে। আটক ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ সুপার পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের মোহাম্মদ ফারুককে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী এই অভিযানে চুনতি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


0 Comments