ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি: পুলিশ লাইনস ও থানায় চারা রোপণ

পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি: পুলিশ লাইনস ও থানায় চারা রোপণ

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়। জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা পুলিশ লাইনস এবং জেলার সকল থানা প্রাঙ্গণে একযোগে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের ৫ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সাথে একাত্মতা প্রকাশ করে সবুজায়ন বৃদ্ধির বার্তা ছড়িয়ে দিতেই জেলা পুলিশ এই বিশেষ কর্মসূচি পালন করেছে।

সংক্ষেপে:
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের নির্দেশনায় জেলা পুলিশ লাইনস ও সকল থানায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
পরিবেশ রক্ষায় কক্সবাজার জেলা পুলিশের বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি: পুলিশ লাইনস ও থানায় চারা রোপণ

0 Comments