কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ ৩০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্লাব ভবনের দ্বিতীয় তলায় দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার শাহ মোহাম্মদ আলমগীর খান জানান, নির্ধারিত সময়েই ভোট গ্রহণ শুরু হবে। তাঁর সাথে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল হাসানাত বাবুল ও বদরুল হুদা জেনু।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী, নজরুল ইসলাম দুলাল ও কাজী এনামুল হক ফারুক। সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাদিক হোসেন মামুন, মাহবুব আলম বাবু, মোতাহার হোসেন মাহবুব, তাওহীদ হোসেন মিঠু ও মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ইমতিয়াজ আহমেদ জিতু ও মো. জাহিদ হাসান।
অন্যান্য পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে বাহার উদ্দিন রায়হান ও দেলোয়ার হোসাইন আকাইদ; সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির জীবন ও মো. সেলিম রেজা মুন্সী; অর্থ সম্পাদক পদে সিরাজুল ইসলাম চৌধুরী ও শাহ আলম শফি; দপ্তর সম্পাদক পদে ওমর ফারুকী তাপস ও জাহিদুর রহমান; পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন দামাল ও হাবিবুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক পদে মোঃ নেকবর হোসেন ও মোঃ আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে মনির হোসেন ও দিলীপ মজুমদার প্রার্থী হিসেবে রয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে মোঃ জসিম উদ্দিন কনক, এইচ এম জাকারিয়া মানিক, মোঃ আনোয়ার হোসাইন, মামশাদ কবীর, রফিকুল ইসলাম চৌধুরী খোকন, খালেদ সাইফুল্লাহ, ইয়াসমীন রীমা ও মোঃ সহিদ উল্লাহ নির্বাচনে অংশ নিচ্ছেন।
কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। ১৭টি পদের বিপরীতে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ চলবে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।


0 Comments