ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

টেকনাফের রঙ্গীখালীতে চারজন অপহরণের মূলহোতা রাসেল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

টেকনাফের রঙ্গীখালীতে চারজন অপহরণের মূলহোতা রাসেল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

কক্সবাজারের টেকনাফে চার ব্যক্তিকে অপহরণ ও মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এস. এম. মারুফ। গ্রেপ্তারকৃতরা হলেন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার মৃত সুলতান আহমদের ছেলে মো. রাসেল (২৮) এবং একই এলাকার রশিদ আহমদের ছেলে আরমান (২১)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৩ জুন টেকনাফের গহীন পাহাড় থেকে অস্ত্রের মুখে একটি সংঘবদ্ধ চক্র চারজনকে অপহরণ করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে জনপ্রতি পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং টাকা আদায় করতে তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে গত ৩০ জুন রঙ্গীখালী জুম্মাপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে র‌্যাব।

মেজর এস. এম. মারুফ জানান, অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে প্রধান আসামি রাসেল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করা হয়। এসময় অপহরণের কাজে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংক্ষেপে:
টেকনাফে চারজনকে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলার মূলহোতা রাসেল ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫। শুক্রবার রাতে রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফের রঙ্গীখালীতে চারজন অপহরণের মূলহোতা রাসেল ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫

0 Comments