ফিফা বিশ্বকাপ ২০২৬-এর হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। এই মহোৎসবকে ঘিরে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা। লাইভ ম্যাচ স্ক্রিনিং, ফুটবল-থিমের খাবার এবং প্রিমিয়াম ফ্যান জোনের মাধ্যমে অতিথিদের এক অনন্য অভিজ্ঞতা দিতে প্রস্তুত হোটেলটি।
হোটেলের গ্র্যান্ড বলরুমে তৈরি করা হয়েছে স্টেডিয়ামের আদলে প্রাণবন্ত ফ্যান জোন, যেখানে বড় পর্দায় ফাইনাল ম্যাচ উপভোগ করা যাবে। এছাড়া লবি লেভেলের টিএলআর প্রিমিয়াম লাউঞ্জেও থাকছে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। ফুটবল উৎসবের আমেজ বাড়াতে স্প্ল্যাশ রেস্তোরাঁয় থাকছে বিশেষ মেনু। এখানে সিগনেচার ফিঙ্গার ফুড, গুমে প্ল্যাটারসহ বিভিন্ন আন্তর্জাতিক মানের খাবার ও পানীয় পরিবেশন করা হবে।
মিষ্টিমুখের জন্য ডেইলি ট্রিটস নিয়ে এসেছে ফুটবল-অনুপ্রাণিত কেক ও ডেজার্টের বিশেষ সংগ্রহ। পেস্ট্রি শেফদের নিপুণ কারুকার্যে তৈরি এসব ডেজার্টের মধ্যে রয়েছে কাস্টমাইজড সেলিব্রেশন কেক, সিগনেচার কেক এবং ফুটবল-আকৃতির চকলেট প্রালিন। নিয়মিত সেলিব্রেশন কেকের দাম ধরা হয়েছে ৫,৫০০ টাকা, আর্টিজান সিগনেচার কেক ৬,৪৫০ টাকা এবং থিমভিত্তিক কাপকেক প্রতিটি ৩৫০ টাকা।
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বন্ধু ও পরিবারের সঙ্গে বিশ্বকাপের উত্তেজনা ভাগাভাগি করতে এটি একটি আদর্শ গন্তব্য। বিশ্বমানের আতিথেয়তা ও ফুটবলের উন্মাদনা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। আগ্রহীরা রিজার্ভেশনের জন্য +৮৮০-৯৬৩৮২২৮৮১১, +৮৮০-১৭৩০-৩৭৪৮৬৯, +৮৮০-১৭৩০-৩৭৪৮৭২ অথবা +৮৮০-১৭৯৯-৯৮৭৫৫৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ঘিরে দ্য ওয়েস্টিন ঢাকায় থাকছে লাইভ স্ক্রিনিং ও বিশেষ ফুটবল মেনু। আর্জেন্টিনা-স্পেন লড়াই উপভোগের পাশাপাশি থাকছে থিমভিত্তিক কেক ও ডেজার্টের আয়োজন।


0 Comments