উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শেখ পাড়া এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব ও প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের সহধর্মিণী সাবেকুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি টিটিএনের সম্পাদক শেখ জাহাঙ্গীর হাছান মানিকের আপন চাচী ছিলেন। মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাবেকুন নাহার দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। মৃত্যুকালে তিনি দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ বুধবার সকাল সাড়ে ৮টায় রাজাপালং শেখ পাড়ায় এবং দ্বিতীয় জানাজা সকাল সাড়ে ৯টায় রামু কলঘর এলাকায় অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
এদিকে, টিটিএনের সম্পাদক শেখ জাহাঙ্গীর হাছান মানিকের চাচীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে টিটিএন পরিবার। এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানানো হয়।
উখিয়ার রাজাপালংয়ের প্রয়াত জননেতা শেখ শাহাবুদ্দিনের স্ত্রী ও টিটিএন সম্পাদকের চাচী সাবেকুন নাহার ইন্তেকাল করেছেন। বুধবার সকালে রাজাপালং ও রামুতে তার জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছে টিটিএন পরিবার।


0 Comments