ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার মাঠের খেলার চেয়ে নিজের শারীরিক পরিবর্তনের কারণে ব্যাপক আলোচনায় এসেছেন। সম্প্রতি তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামক একটি বিশেষ কসমেটিক চিকিৎসার মাধ্যমে নিজের চিবুক ও চোয়ালের গঠনে পরিবর্তন এনেছেন বলে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রকাশিত ছবিতে ২৬ বছর বয়সী এই ফুটবলারের মুখের অবয়ব আগের চেয়ে কিছুটা চওড়া এবং সুসামঞ্জস্যপূর্ণ দেখা যাচ্ছে। জানা গেছে, ব্রাজিলের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর নিজ দেশের গোইয়ানিয়ায় তিনি এই সৌন্দর্যবর্ধক চিকিৎসাটি করান। ‘চিন হারমোনাইজেশন’ মূলত একটি নান্দনিক চিকিৎসা পদ্ধতি যা অস্ত্রোপচার বা অস্ত্রোপচার ছাড়াই করা সম্ভব। এই পদ্ধতির মূল লক্ষ্য হলো চিবুক, চোয়াল, নাক ও ঠোঁটের মধ্যে ভারসাম্য বজায় রেখে মুখের সামগ্রিক সৌন্দর্য বৃদ্ধি করা। বিশেষজ্ঞরা সাধারণত পুরো মুখের অনুপাত বিবেচনা করেই এই ধরনের চিকিৎসার পরিকল্পনা করে থাকেন। বিশ্বকাপের বিরতি কাটিয়ে ভিনিসিয়ুস জুনিয়র এখন রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। নতুন মৌসুমে কোচ হোসে মরিনিয়োর অধীনে লা লিগায় মাঠে নামবে মাদ্রিদ। আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। এছাড়া ২০২৬-২৭ মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর এবং ফিরতি ম্যাচটি হবে ২০২৭ সালের ১০ মে।
মাঠের পারফরম্যান্স নয়, এবার নতুন লুক নিয়ে আলোচনায় রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। চিন হারমোনাইজেশন পদ্ধতির মাধ্যমে নিজের চেহারায় আমূল পরিবর্তন এনেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।


0 Comments