প্রাচীন গ্রিক দার্শনিক জেনোর ডিকোটমি প্যারাডক্স অনুযায়ী, কোনো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো তাত্ত্বিকভাবে অসম্ভব। এই যুক্তিতে বলা হয়, যেকোনো দূরত্ব অতিক্রম করার আগে তার অর্ধেক পথ পাড়ি দিতে হয়। এভাবে দূরত্বকে অসীমভাবে ভাগ করা সম্ভব বলে জেনো দাবি করেন যে, পৃথিবীতে গতি বা চলাফেরা আসলে একটি বিভ্রম।
দার্শনিক অ্যারিস্টটল জেনোর এই যুক্তিকে অবাস্তব বলে মনে করতেন। অন্যদিকে, সিনিক দার্শনিক ডায়োজিনিস কোনো তর্কে না গিয়ে শুধু হেঁটে দেখিয়ে জেনোর এই তত্ত্বকে ভুল প্রমাণ করেন। ডায়োজিনিস ছিলেন একজন আদর্শবাদী দার্শনিক, যিনি এথেন্সের বাজারে একটি পরিত্যক্ত ড্রামে বসবাস করতেন এবং অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন।
আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে এই প্যারাডক্সের ব্যাখ্যা অত্যন্ত পরিষ্কার। পদার্থবিজ্ঞানের মতে, দূরত্ব কমার সাথে সাথে তা অতিক্রম করার প্রয়োজনীয় সময়ও সমানুপাতিক হারে কমে আসে। সময় যেহেতু নিরবচ্ছিন্নভাবে বয়ে চলে, তাই মানুষ বা যেকোনো বস্তু নির্দিষ্ট সময়ে তার গন্তব্যে পৌঁছাতে পারে। এছাড়া নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুযায়ী, বল প্রয়োগের মাধ্যমে স্থির বস্তুকে গতিশীল করা সম্ভব।
আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অবশ্য ভিন্ন মাত্রা যোগ করেছে। তিনি সময়কে স্থান-কালের চতুর্থ মাত্রা হিসেবে অভিহিত করেছেন, যেখানে গতির বিষয়টি আরও গভীর ও জটিল। তবে প্রাত্যহিক জীবনের সাধারণ চলাফেরার ক্ষেত্রে জেনোর এই প্যারাডক্স কেবল একটি বিমূর্ত যুক্তির খেলা ছাড়া আর কিছুই নয়। কোয়ান্টাম মেকানিকসের জটিলতা বাদ দিলেও দূরত্ব ও সময়ের সাধারণ হিসাব দিয়ে এই গোলকধাঁধা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
দূরত্বকে অসীমভাবে ভাগ করলে কি আদেও গন্তব্যে পৌঁছানো সম্ভব? জেনোর ডিকোটমি প্যারাডক্স এবং এর বৈজ্ঞানিক সমাধান নিয়ে জানুন বিস্তারিত। গতি কি আসলেই বিভ্রম নাকি নিছক যুক্তির খেলা?


0 Comments