ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

অক্টোবরে ঢাকায় সুফী কনফারেন্স সফল করতে চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অক্টোবরে ঢাকায় সুফী কনফারেন্স সফল করতে চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরামের উদ্যোগে আগামী অক্টোবরে রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্স উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে চট্টগ্রামের একটি অভিজাত রেস্তোরাঁয় এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নূর মুহাম্মদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন। সভায় দিক নির্দেশনামূলক আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাংবাদিক এস এম বরকত আকাশ, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ মুছা, হালদা গবেষক মুহাম্মদ হারুন পাশা, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ সোহেল, সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজী এবং মুহাম্মদ নেজাম উদ্দিন। সভায় বক্তারা আসন্ন পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে চট্টগ্রামে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের পরিকল্পনা জানান। একই সঙ্গে আগামী অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিতব্য সুফী কনফারেন্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এসব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

সংক্ষেপে:
আগামী অক্টোবরে ঢাকায় সুফী কনফারেন্স আয়োজন উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ সুফিবাদী ঐক্য ফোরাম। সভায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্তও নেওয়া হয়।
অক্টোবরে ঢাকায় সুফী কনফারেন্স সফল করতে চট্টগ্রামে সুফিবাদী ঐক্য ফোরামের প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 Comments