সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে এই নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হতে পারে। যদিও গেজেট প্রকাশে প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছুটা সময় লাগছে, তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা ২০২৬ সালের ১ জুলাই থেকেই কার্যকর বলে গণ্য করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরেই গেজেট জারির আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে সচিব কমিটি প্রস্তাবের কারিগরি দিকগুলো যাচাই করছে। এরপর চলতি মাসের শেষে বা আগস্টের শুরুতে এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত পাওয়ার পর প্রস্তাবটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে এবং সবশেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের মাধ্যমে গেজেট প্রকাশ করা হবে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি বর্তমানে কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে চূড়ান্ত মতামত তৈরির কাজ করছে। উল্লেখ্য, ২০২৫ সালে গঠিত জাতীয় বেতন কমিশন সরকারি কর্মচারীদের মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। যেখানে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেটের চাপ বিবেচনায় নিয়ে সরকার একটি সংশোধিত খসড়া তৈরি করছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্টেই প্রকাশ হতে পারে গেজেট। বিস্তারিত জানুন সংবাদে।


0 Comments