ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

সংস্কৃতিকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে জাতীয় ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার ওপর গুরুত্বারোপ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। তিনি বলেন, অতীতে স্বৈরশাসকরা নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন, যার ফলে এই দুই খাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে সাংস্কৃতিক অঙ্গনকে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর চলমান সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, পৃথিবীর ইতিহাসে বিভিন্ন স্বৈরশাসক দমন-পীড়নের পাশাপাশি সংস্কৃতিকেও ক্ষমতা টিকিয়ে রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। বাংলাদেশেও বিভিন্ন সময়ে সংস্কৃতি ও ক্রীড়া অঙ্গনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের কারণে নেতিবাচক প্রভাব পড়েছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সরকার এখন সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে প্রতিমন্ত্রী মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সংস্কার কাজ সরেজমিনে পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি সদর উপজেলা পরিষদে আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংক্ষেপে:
সংস্কৃতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জাতীয় ঐক্যের শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। মুন্সিগঞ্জে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংস্কৃতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও আধুনিক করে গড়ে তোলার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

0 Comments