রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ হারানো ব্যক্তির পরিবারকে নগদ অর্থ এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে পাহাড়ধসে গাছের গুড়ির নিচে চাপা পড়ে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারকে নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল সহায়তা দেওয়া হয়েছে।
বাঘাইছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সূরা সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য রহমতুল্লাহ, জেলা ছাত্র শিবিরের সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবসার হোসেন এবং উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, বাঘাইছড়িতে বারবার বন্যা হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পাহাড়ি ঢলের পানি নিষ্কাশনে বাধা। তিনি জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে কাচালং নদী খননের উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে নিহত লক্ষী বিলাশ চাকমার পরিবারকে ৫০ হাজার টাকা ও বন্যার্ত ২০০ পরিবারকে চাল সহায়তা দিয়েছে জামায়াত ইসলামী। কাচালং নদী খননের দাবি জানান জেলা আমির।
-6a55eff6661a9.webp)

0 Comments