শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে নকলা শহরের গড়েরগাঁও মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের বাসিন্দা মাহিন (১৭), রকি (১৮), শুভ (১৭), কামরুল (২০), সিয়াম (১৮) ও নয়ন (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে গড়েরগাঁও মোড়ে অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে এই ৬ জনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে একই দিন দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, নকলা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা ১/২৫ নম্বর মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সংক্ষেপে:
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গড়েরগাঁও মোড় থেকে তাদের গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়।
শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে গড়েরগাঁও মোড় থেকে তাদের গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠানো হয়।

0 Comments