যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান বর্তমানে আলোচনার টেবিলে বসতে অত্যন্ত আগ্রহী। একই সঙ্গে তিনি ইরানের একটি নতুন পারমাণবিক স্থাপনা শনাক্ত করার কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে, প্রয়োজন হলে সেখানে অত্যন্ত শক্তিশালী হামলা চালানো হবে। আল জাজিরার বরাতে জানা গেছে, টানা দশ রাত ধরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কুয়েত, বাহরাইন ও জর্ডানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় কুয়েতের একটি বিদ্যুৎকেন্দ্র ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে আগুন ধরে যায় এবং স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অনিরাপদ রুট ব্যবহারের কারণে দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে, যা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে বলে তারা দাবি করছে। এছাড়া লেবাননের দক্ষিণ অঞ্চলের জাওতার আল-গারবিয়েহ শহর থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করার পর সেখানে সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী।
ইরান আলোচনায় বসতে মরিয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় কুয়েত ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা এবং সমুদ্রপথে অবরোধের ঘোষণা এসেছে।


0 Comments