টিকটকের মাধ্যমে গড়ে ওঠা প্রেমের টানে টাঙ্গাইল থেকে চাঁদপুরে চলে আসা এক স্কুল শিক্ষকের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত অটোচালক মোরশেদ আলম দুলালকে আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের ইচলী রোড এলাকায় একটি ভাড়া বাসায় ওই নারীকে নিয়ে বসবাস শুরু করেছিলেন মোরশেদ আলম দুলাল। অভিযোগ রয়েছে, টিকটকে পরিচয়ের পর প্রেমের ফাঁদে ফেলে ওই নারীকে চাঁদপুরে নিয়ে আসেন তিনি। এছাড়া ওই নারীর প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন বিক্রি করে টাকা আত্মসাৎ করার অভিযোগও উঠেছে দুলালের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, এর আগেও মোরশেদ আলম দুলাল টিকটক ও ফেসবুকের মাধ্যমে একাধিক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চাঁদপুরে এনে প্রতারণা ও নির্যাতন করেছেন। স্ত্রী নিখোঁজ হওয়ার পর টাঙ্গাইলের দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শিক্ষক। সেই তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বাগাদী এলাকা থেকে তাদের দুজনকে উদ্ধার করে। পরে টাঙ্গাইল থেকে শিক্ষকের পরিবারের সদস্যরা এসে ওই নারীকে নিজেদের জিম্মায় নিয়ে যান। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ডায়েরির ভিত্তিতেই ওই নারীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত যুবককে আপাতত তার বোনের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও টাঙ্গাইলে মামলা হলে তাকে পুনরায় আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
টিকটকে প্রেমের টানে টাঙ্গাইল থেকে চাঁদপুরে আসা এক শিক্ষকের স্ত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অটোচালককে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে স্বর্ণালঙ্কার আত্মসাতের অভিযোগ রয়েছে।


0 Comments