জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢল ও জিঞ্জিরাম নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে ৩৫ বিজিবি। সোমবার দুপুরে উপজেলার পাথরের চর এলাকায় নদী ভাঙনের শিকার ৩০টি পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গতদের হাতে এসব সহায়তা তুলে দেন।
ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, লবণ, স্যালাইন, গ্যাসলাইট ও মোমবাতি প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন এবং পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। তিনি আরও বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের সহায়তায় বিজিবি সবসময় পাশে থাকবে এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামালপুরের দেওয়ানগঞ্জে পাহাড়ি ঢল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে ৩৫ বিজিবি। সোমবার দুপুরে পাথরের চর এলাকায় দুর্গতদের মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।


0 Comments