কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে রামু উপজেলার রাবারবাগান এলাকায় একটি সাদা রঙের টয়োটা প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার (১৮)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে ইয়াবাগুলো স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো তিনটি থলেতে পাওয়া যায়। অভিযান চলাকালে ইয়াবা বহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চারটি স্মার্টফোন, গাড়ির ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেছেন। বিকেলে গ্রেপ্তারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। উপপরিচালক সোমেন মণ্ডল বলেন, সরকারি প্রতিষ্ঠানের স্টিকার ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না এবং স্টিকারটি কীভাবে সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচারের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে ৬ হাজার ইয়াবা ও পাচারে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।


0 Comments