ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর সুবিধাজনক স্থানে স্থানান্তরের দাবিতে তিন ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আগামী রবিবার (২৬ জুলাই) থেকে এই কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়। মঙ্গলবার রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল লিখিত বক্তব্যে জানান, নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের মানুষের জন্য সুবিধাজনক স্থানে না করে পশ্চিম ভুজপুর মৌজায় স্থাপনের গেজেট প্রকাশ করা হয়েছে। এতে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না। তাই দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী কোনো যৌক্তিক স্থানে সদর দপ্তর স্থাপনের দাবিতে বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে এই হরতাল ও অবরোধ পালন করা হবে।

ঘোষিত কর্মসূচির আওতায় ঢাকা-খাগড়াছড়ি ও বারইয়ারহাট-ফটিকছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার যানবাহনগুলো এই অবরোধের আওতামুক্ত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পরিষদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির নেতা নুরুল আমীন, বিএনপি নেতা আবুল খায়ের, জামায়াত নেতা এবিএম সিদ্দিক, ইউপি সদস্য জসিম উদ্দিন, যুবদল নেতা শাহাদাত হোসেন, ব্যবসায়ী জাহাঙ্গীর হায়দার, মো নুরুল আলম নুরু, মো আলমগীর, যুবদল নেতা মো কবির, ব্যবসায়ী সাইফুল ইসলাম, জামাল উদ্দিন এবং ছাত্র প্রতিনিধি শেখ জাহিদ ও মো ইমাম উদ্দিন।

সংক্ষেপে:
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল ও অবরোধ ডেকেছে বাস্তবায়ন পরিষদ। আগামী রবিবার থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বন্ধ থাকবে প্রধান সড়কগুলো।
ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তিন ইউনিয়নে ৪৮ ঘণ্টার হরতাল

0 Comments