বগুড়ার বাঘোপাড়া এলাকায় ২০২৩ সালের ২৯ অক্টোবর পুলিশের গুলিতে গুরুতর আহত হয়েছিলেন বিএনপি কর্মী মো. নয়ন হোসেন। দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাতে তার উন্নত চিকিৎসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বিশেষ পরিকল্পনায় গত শনিবার (২০ জুন) রাজধানীর একটি হাসপাতালে নয়নের চোখের চিকিৎসা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. সায়েদ মেহবুব-উল-কাদিরের সরাসরি তত্ত্বাবধানে এই চিকিৎসা চলছে। চিকিৎসা শুরুর সময় সেখানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। উল্লেখ্য, বগুড়ার বাঘোপাড়ার বাসিন্দা মো. নয়ন হোসেন অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। পুলিশের গুলিতে আহত হওয়ার পর থেকে তিনি অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছিলেন।
বগুড়ার বাঘোপাড়ায় পুলিশের গুলিতে আহত দরিদ্র বিএনপি কর্মী নয়নের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। রাজধানীর একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে তার চোখের চিকিৎসা শুরু হয়েছে।


0 Comments