রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে ধানমন্ডি সাতমসজিদ রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মোঃ সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালি (২৮), অশোক ঢালি (৩০), মোঃ সৌরভ হাওলাদার (২৩), মোঃ জয় (২৮) এবং মাহবুব হাওলাদার (৪০)।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে যুবলীগের মনোগ্রাম সংবলিত ১৫টি ক্যাপ, নেতাকর্মীদের ছবি সম্বলিত ৮টি গেঞ্জি এবং “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” লেখা একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের ইতোমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ধানমন্ডিতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ব্যানার, গেঞ্জি ও ক্যাপ উদ্ধারসহ তিনটি যানবাহন জব্দ করা হয়েছে।


0 Comments