ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৬০ জনকে গ্রেফতার করেছে। তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোহাম্মদপুর থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৯ জন, আদাবর থানা থেকে ১১ জন, তেজগাঁও থানা থেকে ৯ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৯ জন, হাতিরঝিল থানা থেকে ৯ জন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ রায়হান (১৮), মোঃ সাকিব মোল্লা (১৮), ইয়াছিন মাতুব্বর (১৯), মোঃ সাহিন (১৯), মোঃ ফয়সাল কবির এপোল (৩৫), মিজানুর রহমান সুমন (৩৫), মোছাঃ রেখা আক্তার (৩৫), মোঃ আব্দুল করিম বাবুল, মোঃ জালাল (২৫), মোঃ শফিক নজরুল (৫৩), মোঃ তরিকুল ইসলাম (২৩), মোঃ আব্দুল করিম বাবুল, শ্রী রবিনাথ (২২), মোঃ আকাশ (২৬), মোঃ সুমন (২৫), মোঃ দেলোয়ার হোসেন (৬০), মোঃ ইসলাম আলী (৭০), মোঃ জীবন মিয়া (২৩), মোঃ হমায়ূন কবীর (৫৪), কালাম ফরাজী (৪০), কবির হাওলাদার (৪৮), সিরাজ (৩৮), হেলাল হোসেন (৪০), আলী রাজ হোসেন বাবু (৩৭), স্বপন মিয়া (৪০), মুরাদ মাতবর (২৭), মোঃ সুজন (২৫), আরাফাত ব্রিটেন (৩৪), মোঃ ওমর ফারুক (২৫), কোহিনুর আক্তার (৩৮), রূপা আক্তার (৫০), মোঃ সুমন (৩৬), মোঃ সাব্বির ইসলাম রিফাত (২২), মোঃ আবিয়ান রহমান (২১), মোঃ আসালউদ্দিন (৪৫), মোঃ নাজির হোসেন (৪২), মোঃ সজীব (৩০), মোঃ সোহেল রানা (২৮), মোঃ জুয়েল খান (৩৮), মোঃ ইমাম হোসেন সুমন (২২), মো: মোবারক হোসেন (২৩), মোঃ সাজ্জাদ হোসেন (১৮), মোঃ সোহেল (৩৪), মোঃ সুমন মিয়া (৩৩), মোঃ জুয়েল (৩৫), মোঃ লিমন (২০), মোঃ সাইফুল ইসলাম (১৯), দিগন্ত (২১), তৌহিদ (৩২), শুক্কুর আলী (২৫), মোঃ জুলহাস (৩১), মোঃ গুলজার হোসেন (৩৯), এসএম ওসমান (২১), মোঃ লিটন মিয়া (৬২), মোঃ হাসমত মিয়া (৫০), মোঃ আবু সাঈদ (৩০), মোঃ আঃ মুজিব মিয়া (৬২), মোঃ আরিফ মিয়া (২৮), মোঃ হাফিজুর রহমান আসলাম (৪৫) এবং মোঃ আরিফ ব্যাপারী (২৪)।
তেজগাঁও বিভাগ জানিয়েছে, অপরাধ দমনে এই অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ঢাকার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।


0 Comments