দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর অবশেষে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘নক অফ’ দিয়ে ফিরছেন জনপ্রিয় দক্ষিণ কোরীয় অভিনেতা কিম সু-হিউন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই প্রত্যাবর্তনের খবর নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। এর আগে এক অপ্রাপ্তবয়স্ক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ ওঠায় বিনোদন জগত থেকে সাময়িকভাবে দূরে সরে গিয়েছিলেন এই তারকা।
অভিনেতার আইনজীবী কো সাং-রক জানিয়েছেন, ২০২৬ সালের প্রথমার্ধে সিরিজটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, ভিত্তিহীন অভিযোগ ও হুমকির মুখে সত্য প্রতিষ্ঠায় লড়াই করতে গিয়ে কিম সু-হিউনকে প্রচণ্ড মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই সিরিজের মুক্তি তাকে মানসিক স্বস্তি দেবে বলে আশা করা হচ্ছে।
মূলত এক ইউটিউবারের ছড়ানো ভুয়া তথ্যের ভিত্তিতে কিম সু-হিউনের বিরুদ্ধে প্রয়াত অভিনেত্রী কিম সে-রনের সঙ্গে সম্পর্কের অভিযোগ আনা হয়েছিল। দাবি করা হয়েছিল, সম্পর্কের সময় কিম সে-রন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তবে তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ইউটিউবারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‘নক অফ’ সিরিজটি মূলত ২০২৫ সালের এপ্রিলে মুক্তির কথা থাকলেও বিতর্কের কারণে তা স্থগিত করা হয়। বর্তমানে ডিজনি প্লাস এই সিরিজের প্রচারের সময়সূচি নিয়ে কাজ করছে। এই সিরিজে কিম সু-হিউনের বিপরীতে অভিনয় করেছেন জো বো-আহ।
মিথ্যা অভিযোগের ধাক্কা সামলে দীর্ঘ বিরতি শেষে পর্দায় ফিরছেন জনপ্রিয় কোরীয় অভিনেতা কিম সু-হিউন। ২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিরিজ নক অফ। বিস্তারিত জানুন সংবাদে।

0 Comments