Recents in Beach

ব্রেকিং নিউজ

একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছেছেন। সকাল পৌনে ৯টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তিনি রওয়ানা হন এবং সকাল ১০টায় কক্সবাজার পৌঁছান। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সদর উপজেলার পিএমখালীতে পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য রাখবেন। এরপর তিনি চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে গাছের চারা রোপণের মাধ্যমে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। সাফারি পার্ক পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী পেকুয়া উপজেলায় যাবেন। সেখানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এরপর প্রধানমন্ত্রী নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বাসভবনে মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। দিনের শেষভাগে মেরিন ড্রাইভ পরিদর্শন এবং কক্সবাজার শহরের একটি হোটেলে সুধী সমাবেশে অংশগ্রহণ শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংক্ষেপে:
একদিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং জনসভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সাথে আছেন ডা. জুবাইদা রহমান।
একদিনের সফরে কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান: বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও জনসভায় ভাষণ দেবেন

Post a Comment

0 Comments