শেরপুরের নালিতাবাড়ীতে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগের পক্ষে দলীয় স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার অভিযোগে পাঁচজন কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকায় নকলা-নালিতাবাড়ী মহাসড়কে মিছিল চলাকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- যোগানিয়া এলাকার আবুল কাশেমের ছেলে মিজান মিয়া, যোগানিয়া ভাটি গাংপাড় গ্রামের জাবেদ আলীর ছেলে রুহুল আমিন, বাজার ছিটপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহিদুল ইসলাম, উজান গাংপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে আব্দুল কাদির এবং গোবিন্দনগর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে আতাউর রহমান সুমন। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। এ সময় মিছিলে অংশ নেওয়া পাঁচ কর্মীকে আটক করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত পালিয়ে যায়। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শেরপুরের নালিতাবাড়ীতে আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করার অভিযোগে ৫ কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কাপাসিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

0 Comments