বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শনিবারের কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকারের ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যটন নগরীতে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। কক্সবাজারে আসা এই প্রতিনিধি দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফর উপলক্ষে পর্যটন নগরীতে পৌঁছেছেন সরকারের ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। শুক্রবার সকালে বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

0 Comments