ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলের ১৯-২০ সেশনের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং মাইক্রোবাসের চালক রুবেল। প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। কর্মসূচি শেষে তারা দ্রুত একটি কালো রঙের হাইএস মাইক্রোবাসে করে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থী ও চালককে আটক করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগের ঝটিকা মিছিলের সময় দুজনকে আটক করা হয়েছে এবং বর্তমানে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ। এ ঘটনায় এক শিক্ষার্থী ও মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে ঘটা এই ঘটনার বিস্তারিত জানুন।

0 Comments