Recents in Beach

ব্রেকিং নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও সিএনজি সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও সিএনজি সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় বাস ও সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম (২২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম আধুনগর ইসলামিয়া কামিল মাদরাসার ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। জানা গেছে, ঘটনার সময় মহাসড়কে একটি বাসের সাথে বিপরীতমুখী সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষ হলে টেক্সি আরোহী তামিম প্রাণ হারান। লোহাগাড়া থানা পুলিশ ও স্থানীয়রা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন।

সংক্ষেপে:
লোহাগাড়ায় বাস ও সিএনজি চালিত টেক্সির মুখোমুখি সংঘর্ষে মোস্তাকিম কামাল তামিম নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Post a Comment

0 Comments